এখন সকাল দশটা। বৃষ্টি যেন থেমেও থামছে না। এই রিমঝিম বর্ষণ চলবে বেশ ক’টা দিন ধরে।ছোট যে ঘরটা, তাতে ননিবালা থাকেন। টিনের চাল। কয়েক জায়গায় ফুঁটো আছে। সরু ধারায় জল পড়ছে। সুবলকে তাই টিন পাল্টানো আর মেরামতের কাজটা করতে বলে ননিবালা। টিনের চালে বসে গান গাইতে গাইতে সুবল কাজ সারে। ...