বিংশ শতকের বিশের দশক ভারতীয় রাজনীতি, সমাজ এবং সাহিত্যজগতে এক গভীর ও দূরপ্রসারী পরিবর্তনের কাল। একদিকে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের তীব্রতা, অন্যদিকে শোষিত, বঞ্চিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আপসহীন লড়াই—এই দুইয়ের এক অনন্য যুগসন্ধিক্ষণে জন্ম নেয় একটি যুগান্তকারী মুখপত্র—’লাঙল’। ১৯২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে (২৫শে ডিসেম্বর, ১৯২৫) প্রকাশিত এই সাপ্তাহিক ...
শ্রী চৈতন্যদেব থেকে পিট সিগার, এর মোলাকাতে অর্ক মুখার্জি। সলিল চৌধুরীর গান, রিত্তিক ঘটকের সিনেমা, বাঙালির জীবনে বামপন্থা, দেশভাগের ব্যাথা এবং গান। এ-আড্ডায় আছে আজকের ভারতে ঘৃণা, হিংসার আবাদে গান কীভাবে বাঁচাতে পারে আমাদের চিরায়ত ভাবনাকে।
...সেটা ২০১৪। লোকসভা নির্বাচনে বিরাট জয় পেয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে উৎখাত করে মসনদে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকার। ওই বছরেরই ২ অক্টোবর শুরু হয়েছিল — ‘স্বচ্ছ ভারত অভিযান।’ লক্ষ্য, দেশের প্রতিটা কোণা পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার রাখা। তাই ঝাঁটা হাতে মন্ত্রী-সান্ত্রী সব্বাই। তবে সেই ‘সাফাই অভিযান’-এর বোধহয় অন্য একটা ...