পেটের দায়ে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মুম্বাইতে গাড়ি ধোয়ার কাজ করতেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা সাইদা ফকির। কিন্তু তাঁকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে হঠাৎই আটক করে নবি মুম্বইয়ের সানপাড়া থানার পুলিশ। ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও কোনো যাচাই না করেই তাঁকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে ...
NEET পরীক্ষাকে ঘিরে দুর্নীতি, প্রশ্নফাঁস এবং স্বচ্ছতা নিয়ে বিতর্ক এখনও থামেনি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক সরকারি স্কুল বন্ধ বা একীভূত করার সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তন কি শুধুই প্রশাসনিক সংস্কার, নাকি ধীরে ধীরে সরকারি শিক্ষাকে দুর্বল করে বেসরকারিকরণের পথ আরও প্রশস্ত ...
সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ শস্যশ্যামলাং মাতরম্… শস্যের শ্যামলিমা শোভিত, সুখ ও বর প্রদানকারিণী ভারতমাতাকে প্রণাম জানিয়েছিলেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আখ্যায়িত ‘বঙ্কিমদা’! ১৮৭৫ সালের ৭ নভেম্বর নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রচনা করেছিলেন, সেই রচনাই এখন রাজনীতির রসদ। কেউ বলছেন, বাংলা বন্দেমাতরমের জন্মভূমি, স্বাধীনতার ...
গোদরেজের একটি বক্স টিভি। ঝিরঝির করলেই মাথায় সপাটে একটা বাড়ি। টিভিটা বেশ নড়েচড়ে বসে চালাতে শুরু করতো, ‘ঘরোয়া’, ‘কথায় কথায়’, ‘দর্শকের দরবারে’… পর্দায় চৈতালি দাশগুপ্ত, শাশ্বতী গুহঠাকুরতাদের দেখে তখন চোখের পলক ফেলতে পারতো না স্কুলফেরতারা। রবিবার আকাশ ৮-এর পর্দায় ‘লক্ষ্মীছানা’য় হরেকরকম খেলাধুলার পসরা সাজিয়ে তখন বসছেন সুজন মুখার্জি (নীল)। কিন্তু ...