সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ শস্যশ্যামলাং মাতরম্… শস্যের শ্যামলিমা শোভিত, সুখ ও বর প্রদানকারিণী ভারতমাতাকে প্রণাম জানিয়েছিলেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আখ্যায়িত ‘বঙ্কিমদা’! ১৮৭৫ সালের ৭ নভেম্বর নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রচনা করেছিলেন, সেই রচনাই এখন রাজনীতির রসদ। কেউ বলছেন, বাংলা বন্দেমাতরমের জন্মভূমি, স্বাধীনতার ...