বামাখ্যাপা : সুচিন্তিত রাজনৈতিক প্রকল্প,নিছক বাংলা ছবির ওপর আক্রমণ নয়

৪৫ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

বাংলা চলচ্চিত্র শিল্প আবারও প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ বা ‘স্ক্রিন বরাদ্দ’ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই আর প্রদর্শন করা হবে না, শোনা যাচ্ছে। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া এবং সপ্তাহান্তের পাশাপাশি সপ্তাহের অন্যান্য দিনেও ভালো দর্শক উপস্থিতি থাকা সত্ত্বেও, এই আধ্যাত্মিক ঘরানার চলচ্চিত্রটিকে একটি আসন্ন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র জন্য জায়গা ছেড়ে দেওয়ার চাপের মুখে পড়তে হয়েছে। এই ঘটনাটি সেই পুরোনো বিতর্ককে আবারও উসকে দিয়েছে—বলিউডের বড় বাজেটের ছবি মুক্তি পেলে আঞ্চলিক চলচ্চিত্রগুলো কি প্রেক্ষাগৃহে টিকে থাকার মতো ন্যায্য সুযোগ পায়?

যাঁরা এই সিনেমাটি দেখেছেন, তাঁদের অনেকের প্রতিক্রিয়াই পাওয়া গেছে সামাজিক মাধ্যমে। সেখান থেকেই জানা গেছে সব্যসাচী চৌধুরী অভিনীত এই বাংলা ছবিটি কিন্তু দর্শকদের যথেষ্ট আকর্ষণ করেছে। এটি সেই বাঙালি মরমী সাধক এবং দেবীর প্রতি তাঁর ভক্তির গল্প বলেই হয়ত, মানুষ এই ছবিটি দেখছেন বলে অনেকে মনে করেন। এই বাংলা ছবিটির প্রযোজক এবং পরিচালকেরা হয়ত আশা করেছিলেন, যেহেতু এটি একটি আধ্মাত্যিক ছবি এবং সরকার পরিবর্তন হওয়ার ফলে একটি সরকার এসেছে যাঁদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য অনেক মন্ত্রীরাই সারাক্ষণ ধর্মীয় কথাবার্তা বলে থাকেন, তাই এই ছবিটি প্রেক্ষাগৃহে চলবে। পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা যথেষ্ট মনোযোগ সহকারে এবং পরিশ্রমও করেছেন এই ছবিটি বানানোর সময়ে। কিন্তু তাও কেন এই ছবিটি সরিয়ে নেওয়া হচ্ছে?

সাধক বামাক্ষ্যাপা’ চলচ্চিত্রের নির্মাতাদের মতে, প্রদর্শকরা জানিয়েছেন যে একটি হিন্দি চলচ্চিত্রকে জায়গা দিতে গেলে বাংলা চলচ্চিত্রটির প্রদর্শন সংখ্যা কমে যেতে পারে। প্রযোজনা দলের যুক্তি হলো, যে চলচ্চিত্রটি ইতিমধ্যেই দর্শক টানছে, নতুন একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে বলেই সেটির প্রদর্শনের সুযোগ কমিয়ে দেওয়াটা অন্যায্য। তারা প্রেক্ষাগৃহ ও প্রদর্শনের সময়সূচী আরও সুষমভাবে বণ্টনের আহ্বান জানিয়েছেন; তাদের মতে, উভয় চলচ্চিত্রেরই পাশাপাশি চলার সুযোগ থাকা উচিত, যাতে প্রতিটি চলচ্চিত্রই তার নিজস্ব দর্শক খুঁজে পেতে পারে। তবে ছবির হল পাওয়া নিয়ে এই বিতর্ক কিন্তু আজকের নয়। এর আগেও এই সংক্রান্ত বিতর্ক আমরা দেখেছি। বিভিন্ন সময়ে দেখা গেছে বাংলা ছবিকে সরিয়ে হিন্দি ভাষার ছবিকে জায়গা করে দেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো আঞ্চলিক চলচ্চিত্র এবং বড় হিন্দি চলচ্চিত্রগুলোর মধ্যে দরকষাকষির ক্ষমতার অসমতা। বলিউড সিনেমাগুলো সাধারণত অনেক বিস্তৃত পরিবেশনা নেটওয়ার্ক, ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম এবং বড় ধরনের বাণিজ্যিক প্রত্যাশা নিয়ে মুক্তি পায়; এছাড়া মাল্টিপ্লেক্স চেইনগুলোতে প্রাইম-টাইম স্লট পাওয়ার সক্ষমতাও তাদের থাকে।

ছোট বাংলা চলচ্চিত্রগুলোর জন্য প্রেক্ষাগৃহে জায়গা করে নেওয়াটাই প্রায়শই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কোনো চলচ্চিত্র ইতিবাচক পর্যালোচনা পেলেও বা দর্শকপ্রিয়তা অর্জন করলেও, প্রদর্শনের সময়সীমা সীমিত থাকায় দর্শকদের জন্য সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখা কঠিন হয়ে পড়ে। যেসব চলচ্চিত্রের প্রদর্শনের সংখ্যা কম, সেগুলোর টিকিট বিক্রিও স্বভাবতই কম হয়; আর এই কম টিকিট বিক্রির অজুহাত দেখিয়ে পরবর্তীতে প্রদর্শনের সংখ্যা আরও কমিয়ে দেওয়া হয়। এটি এমন এক দুষ্টচক্র তৈরি করে, যা থেকে বেরিয়ে আসা ছোট চলচ্চিত্রগুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিন্তু শুধু কি তাই, নাকি এখানে আরো বড় রাজনীতি আছে?

বাংলায় হিন্দি চলচ্চিত্র প্রদর্শিত হওয়া উচিত কি না, তা মূল প্রশ্ন নয়। বিভিন্ন ভাষার চলচ্চিত্র দেখার পূর্ণ অধিকার দর্শকদের রয়েছে এবং প্রেক্ষাগৃহ মালিকদেরও নতুন মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো প্রদর্শনের ব্যবস্থা করতে হয়। তবে সমস্যাটি তখন তৈরি হয়, যখন প্রেক্ষাগৃহে চলমান কোনো চলচ্চিত্র—বাজারে বড় কোনো নতুন চলচ্চিত্র আসার কারণে—তার প্রকৃত চাহিদা প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ে।

মজার বিষয় হল, সাধক বামাখ্যাপা একটি বড় হিন্দি ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতে এরই মধ্যে তার মুক্তির পরিকল্পনা একবার বদল করে ফেলেছিল। বাংলা চলচ্চিত্রটি প্রাথমিকভাবে ৬ই নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নীতেশ তিওয়ারির রামায়ণের সাথে সংঘর্ষ এড়াতে ২০ নভেম্বর অবধি তা স্থগিত করা হয়েছিল, যা থিয়েটারের দৃশ্যপটে আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হয়েছিল।

সাধক বামাখ্যাপা বিতর্ক একটি কাঠামোগত সমস্যাকে প্রতিফলিত করে যা দীর্ঘদিন ধরে আঞ্চলিক চলচ্চিত্র শিল্পকে সমস্যায় ফেলেছে। একটি চলচ্চিত্রের সাফল্য কেবল তার বিষয়বস্তু, অভিনয় বা দর্শকদের কথার উপর নির্ভর করে না বরং এটি কতগুলি স্ক্রীন পায়, কতটা সুবিধাজনকভাবে এটি নির্ধারিত হয় এবং কতক্ষণ এটি প্রেক্ষাগৃহে থাকতে দেওয়া হয় তার উপরও নির্ভর করে। দিনের শেষে, নির্মাতারা একচেটিয়া নাট্য সুবিধার পরিবর্তে একটি ন্যায্য সুযোগ চাইছেন। তাদের দাবি মূলত দর্শকদের প্রতিক্রিয়া একটি চলচ্চিত্রের ভাগ্য নির্ধারণ করা উচিত, শুধুমাত্র একটি বড় বাজেটের মুক্তির আগমন নয়। দক্ষিণ ভারতে কিন্তু এই সংঘাত হয়না, কারণ তাঁরা জানেন লড়াইটা কী করে করতে হয় এবং সেটা একদিনে হয়নি। দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগত যে লড়াইটা দিতে পারে, বাংলার টলিউড কেন সেই লড়াইটা দিতে পারে না এই প্রশ্নও উঠছে।

সেইখান থেকেই প্রশ্ন উঠছে, এটাই কি ঘুরিয়ে বাংলার ওপর, বাংলার সংস্কৃতির ওপরে হিন্দি চাপিয়ে দেওয়ার সেই পুরোনো চক্রান্ত? নাকি বিষয়টা আর চক্রান্ত নয়, সর্বৈব সত্যি। কিছুদিন আগেই দুর্গাপুজোর সময়ে প্রশ্ন উঠেছিল বাঙালির দুর্গাপুজোর যে সংস্কৃতি তৈরী হয়েছিল, তাকে ধ্বংস করার উদ্দেশ্যে যেভাবে গুজরাটি পুঁজির আগ্রাসন দেখা গেছিল, যেভাবে অভিযোগের আঙুল উঠেছিল কলকাতার কুমোরটুলিরও দখল নিয়েছে আদানি শিল্পগোষ্ঠী এই বাংলা ছবি সরিয়ে হিন্দি ছবির জন্য দরজা খুলে দেওয়াও কি একই উদ্দেশ্যে? তারপরে ছট পুজোকে কেন্দ্র করে যেভাবে সরকারকে দেখা গেল অতি উৎসাহী হয়ে হিন্দিভাষী বিহারীদের হয়ে পুকুর ঘাট এবং বিভিন্ন রেল ষ্টেশনকে সাজানো হল, তা দেখিয়ে দেয় উত্তর এবং পশ্চিম ভারতের ভাষা ও সংস্কৃতি নিয়ে বর্তমান সরকার যতটা উৎসাহী তার তুলনায় অনেক কম আন্তরিকতা তাঁদের বাংলা ও বাঙালির দুর্গাপুজো এবং অন্যান্য বিষয়ে আছে।

সাধক বামাক্ষ্যাপা’ আসলে শুধু বাংলা ছবি নয় তার মধ্যে কালি ঠাকুর ইত্যাদি প্রভৃতি নিশ্চিত আছে। আর কে না জানে যারা হিন্দি ছবির প্রোমোট করে তারাই হিন্দি হিন্দু হিন্দুস্তানের এবং হিন্দুত্বের নরম সমর্থক। তাই তারা কখনো অমিতাভ বচ্চন কখনো শাহরুখ খান এদেরকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসাটাও সমর্থন করেন। আর তার পরিণতি হয় কঙ্গনা রানাওয়াত একদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান অতিথি হয়। আসলে ওদের শুধু একটাই দেবতা সেটা হচ্ছে রাম। কালি দুর্গা ইত্যাদি প্রভৃতি যা ৩৩ কোটি দেবতা আছে তাদের নিয়ে তাদের কোন চিন্তা নেই।

এটাই আরএসএসের এজেন্ডা যে সমস্ত কিছু একটা সমসত্ব হয়ে যাবে দেবতাটা ও সমসত্ব রাম ছাড়া অন্য কোনো দেবতার পূজা হবে না। যেই কারণেই সাধক বামাক্ষ্যাপা বন্ধ হয় আর রামায়ণ চলতে থাকে। এইবার দুয়ে দুয়ে চারমেলানোর দায়িত্ব আপনার। সমস্যাটা হচ্ছে আমাদের টলিউডের অভিনেতা অভিনেত্রীরা যখন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউটে ছাত্ররা আক্রান্ত হলেও চুপ থাকেন আবার হল থেকে বাংলা ছবি সরিয়ে নিলেও চুপ থাকেন, তাহলে তাঁরা সরব কবে হন? যখন নিজের পায়ের তলার মাটি সরে যায়, নাকি শিরদাঁড়া অনুভব করার পরে? নাকি সেই বস্তুটা নেই? আসলে শিল্পী কলাকুশলীদের কাজ যদি হয়ে দাঁড়ায় সরকারের পদলেহন করা এবং চুপ থাকা, তাহলে যা হওয়ার তাই হচ্ছে, তাই হবে আর আমরা বলেই যাব, ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’ আর দাঁড়িয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়বো আর হিন্দি হিন্দু হিন্দুত্বের কারিগররা সেই ফাঁকে বাংলাকে ‘হিন্দুস্তান’ বানিয়ে দেবে জানতেও পারবো না।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী বলেছেন যে ঐ ছবিটি তুলে নেওয়া যাবে না এবং প্রাইম টাইমেই দেখাতে হবে, কিন্তু তাও প্রশ্ন থেকে যায় যে এই মতটা কি সর্বজনের মত, নাকি দু’দিন পরেই আবার ফিল্ম ফেস্টিভ্যালে সব হিন্দি ছবির কুশীলবদের নিয়ে আদেখলনাপনা চলবে, আর আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই অবস্থান করবো?

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.