“সেইসব মানুষদের ধন্যবাদ, যারা বোধশক্তিহীন মানুষদের সামনে পুড়িয়ে মারল নিজেকে।”আন্দ্রেই তারকোভস্কির সেই বিখ্যাত শব্দবন্ধ বইয়ের পাতা, ইন্টারনেট হয়ে আমাদের সমাজে প্রতিদিন ফুটে ওঠে। উত্তম-শর্মিলার আনন্দ আশ্রমে শ্যামল বাবু গেয়ে শোনান, ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে! সেইসব ধূপেরা, যারা অষ্টমীর সন্ধ্যায় কুমোরটুলি স্ট্রিটে কালীপুজোর কাঠামোর প্রস্তুতি নেন। ...
‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর’। জীবনানন্দ দাশের সেই অমোঘ শব্দবন্ধের বয়স একশো বছরের কাছে পৌঁছতে চলল, তবু এই বাংলার আরো অনেক রূপ আছে যা আমাদের দেখা হয়নি। স্বাধীনতার এত বছর পরেও, বাংলার যে প্রান্তিক অংশের মানুষ আজও দুবেলা দু’মুঠো ভাল করে খেতে পান না, পেট ...