আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। মঙ্গলবার শাসকদল প্রার্থী তালিকা প্রকাশের পরই হাসিরানি মনোনয়ন জমা দেন, আর মনোনয়নের সময় তাঁর সঙ্গে সশরীরে উপস্থিত ছিলেন শুভেন্দু নিজেই। এদিন এক কিলোমিটার পদযাত্রা করে হলদিয়ার মহকুমাশাসকের দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী, তার আগে রেয়াপাড়ায় সিদ্ধেশ্বর ...