গণতন্ত্র, ভিন্নমত ও নাগরিক অধিকারের পরিসর সঙ্কুচিত হওয়ার সাম্প্রতিক প্রবণতা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, দিল্লির রাজপথে প্রবর্তিত ‘চলমান জেলখানা’ বা ‘মোবাইল প্রিজন’-এর ব্যবহার তার দৃষ্টান্ত। দিল্লির সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে সাধারণ পুলিশ বাসের পরিবর্তে হাই-সিকিউরিটি প্রিজন ভ্যান বা চলমান জেলখানা ব্যবহার করা হয়েছে। সাধারণত সন্ত্রাসবাদ, গণহত্যামূলক অপরাধ বা হাই-প্রোফাইল কুখ্যাত অপরাধীদের ...