আজ যে জগদ্ধাত্রীকে আমরা সিংহবাহিনী, চতুর্ভুজা রূপে দেখি, বাংলার নানা প্রান্তে তাঁর আরাধনার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে একাধিক প্রাচীন দেবীমূর্তির তত্ত্ব ও ঐতিহ্য। কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয় ঘটে। ১৭৬২ সালে মতান্তরে ১৭৫৪। প্রচলিত কাহিনি অনুসারে, মুঙ্গের থেকে মুক্তি পেয়ে নদীপথে ফেরার সময় মহারাজ কৃষ্ণচন্দ্র দুর্গাপুজোর বিসর্জন দেখতে পান। ...