লিব্রিসাইড বা বিবলিওক্লিজম পৃথিবীতে আগাগোড়াই আছে। প্রশ্ন বা বিরোধী-চিন্তাকে উপড়ে ফেলা যার লক্ষ্য। ‘ইতিহাস থেকে মুছে ফেলতে হবে, বা মুছতে হবে প্রশ্নের সূত্র!’ সন্ত্রাসবাদীরা, মৌলবাদীরা, ধর্মান্ধ শাসকরা, বিদেশী আক্রমণকারীরা গত ২০০০ বছরে বারবার পুঁথি পুড়িয়েছে। জ্ঞানপিপাসুকে হত্যা করেছে নির্দ্বিধায়। শূদ্রকের মৃত্যুর কারণ ছিল জ্ঞানপিপাসা। ভারতে অন্ত্যজকে, নিম্নবর্ণকে যুগযুগ ধরে জ্ঞানার্জন ...
রঙ মূলত অনুভূতির প্রকাশ, মুক্তির আনন্দ। কিন্তু যখন একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ কোনো নির্দিষ্ট রংকে নিজের রাজনৈতিক ইশতেহারের একমাত্র প্রতীক হিসেবে দাগিয়ে দেয়, তখন সেই রঙের নিজস্ব স্বকীয়তা হারিয়ে যায়।গতকাল আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে হিন্দুত্ববাদী দল সশরীরে উপস্থিত হয়ে বলপূর্বক গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার যে ঘটনা ঘটিয়েছে , তা নিছক কোনো ...
গত ২৭ আগস্ট গুজরাটের আহমেদাবাদে যা ঘটেছে, তা কেবল কিছু তরুণের ওপর শারীরিক নিগ্রহের ঘটনা নয়; এটি ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিসরে সহনশীলতার চরম অবক্ষয়ের চিত্র । ৪০-৫০ জন উৎসাহী ছাত্রছাত্রী একটি পাবলিক বুক রিডিং সেশনে একত্রিত হয়েছিলেন। তাঁদের পঠনপাঠনের তালিকায় ছিল মালালা ইউসুফজাইয়ের আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’, আনা ...