জসিমউদ্দীন তাঁর ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যে রূপাই ও সাজুর বিরহগাথাকে এই কাঁথার ক্যানভাসে বেঁধেছিলেন। কিন্তু সাহিত্যের সেই ট্র্যাজেডির আড়ালেও লুকিয়ে ছিল বাংলার আবহমান গ্রামীণ সমাজের সংগ্রাম ও অস্তিত্বের বাস্তবতা।‘নকশী কাঁথা’ বললেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত গৃহকোণে একদল গ্রামীণ নারীর আড্ডা, পুরোনো শাড়ির পাড় থেকে সংগৃহীত সুতোর আলপনা আর সুচ-সুতোর ...