Tag: Bollywood Movies .

সময়টা আশির দশকের মাঝামাঝি। আমরা তখন একাদশ শ্রেণি, আমরা তখন কলেজ। শিখে গেছি ক্লাস ফাঁকি দিয়ে আসানসোলের সমস্ত সিনেমা হলে সঠিক সময়ে পৌঁছে যেতে। ছারপোকা কবলিত চেয়ারে আমাদের তিনঘন্টার স্বপ্নবিলাস জারি থাকছে। একদিন বন্ধু এসে জানাল পাড়ার চিত্রা সিনেমা হলে একটা ফাটাফাটি সিনেমা এসেছে, নাম ‘আজ কি আওয়াজ’। হিরো রাজ ...

‘মনসুন ওয়েডিং’ – এর আক্ষরিক অর্থ হয় বর্ষাকালে বিয়ে। নাসিরউদ্দিন শাহ ওরফে ললিতের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে বর্ষাকালের মধ্যাহ্নে। সিনেমাটি এক অর্থে নান্দনিক, যা কিছু চোখে খুব সয়। যা না বললেই পারা যায় না, তা হল খুব চেনা এবং অভিজ্ঞ অভিনেতাদের সমাবেশ, যেন এক প্রতীক্ষিত সাক্ষাৎ। এই সব কিছুর মধ্যে ...

অয়ন মুখার্জির ‘ওয়েক আপ সিড’ শুধু দুটি তরুণ প্রাণের উত্থান-পতনের গল্প নয়; এটি যেনো মুম্বাই শহরের ধমনীতে প্রবাহিত এক সুতীব্র অনুভূতির কবিতা । এই শহরের ভিড়ে, কংক্রিটের জাঁতাকলে এবং অন্তহীন কোলাহলে বৃষ্টি কেবল আবহাওয়ার কোনো অনুষঙ্গ মাত্র নয়, বৃষ্টি এই ছবির নীরব কথক, রূপান্তরকামী আত্মার এক জলছবি৷ মুম্বাইয়ে আসার প্রথম ...

প্রেম ছাড়া যে দিন বদলের গান শোনানো যায় না তা মনে প্রাণে বিশ্বাস করেন তিনি। ‘রকস্টার’, ‘তামাশা’, ‘জব উই মেট’ থেকে হালফিলের ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’ ইমতিয়াজের ছবি মানেই প্রেম। প্রেমের ঘেরাটোপ নয় প্রেমের মুক্তি। তাঁর বিশ্বাস শুধু মনুষ্য প্রেম নয় ভালবাসার একটি ভাগ স্বদেশপ্রেমও বটে। সম্প্রতি নিজের ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’র ...