উত্তমকুমার থেকে চিন্ময় রায়, বা পাড়ার ব্রজভূষণবাবু থেকে ব্যারিস্টার অখিল ঘোষ- বাঙালির পোষাক ঐতিহ্য, সংস্কৃতি আর বনেদিয়ানার এক অনুপম বাহক ছিলো সেকালীন ‘গিলে করা পাঞ্জাবি’। আধুনিক ডিজাইনার লেবেল, কৃত্রিম সিল্ক কিংবা ফাস্ট ফ্যাশনের এই যুগে হয়তো সেই দিনগুলো অতীত, কিন্তু একসময় বাঙালি ভদ্রলোকের আত্মমর্যাদা এবং স্ট্যাটাস সিম্বল ছিল এই বিশেষ ...