আজ বর্ষাকাল। আমি জানালা দিয়ে দেখি বুকে, গায়ে জল নিয়ে ছুটতে থাকা লোকজন। এমনই একটা দিনে ঋতুপর্ণ ঘোষ নিবেদিত ‘ রেইনকোট ‘ – এর কথা মনে পড়ে যায়। ও’ হেনরি ‘ র একটি গল্প অনুসরণে লেখা এই সিনেমাটি যেন সাক্ষাৎ এক কবিতা। বৃষ্টি এই ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ...
আজকের ভারতে বেঙ্গল ফাইলস, কাশ্মীরি ফাইলস-এর মত সিনেমা বানিয়ে অধুনা শাসক দলকে তোল্লাই দেন বিবেক অগ্নিহোত্রী। সাম্প্রদায়িকতার রং মেশানো হয় তাতে। অথচ সেই ভারতেই, দেশভাগের গল্প ভালোবাসায় বুনলেন ইমতিয়াজ আলী। ঠিক যেভাবে বুনতেন ঋত্বিক ঘটক। সেই আঁধারে মোরা ভারতবর্ষে, যখন কাগজ খুললেই রক্ত, আর রেডিও শুনলেই গুলির শব্দ। তেমন ভারতবর্ষে ...
‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, / নিশ্চল, নিশ্চুপ, / আপনার মনে আপনি পুড়িব গন্ধবিধুর ধূপ’, লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। যেসব বাঁশি নিশ্চিন্তপুরের মাঠ ছেড়ে, না বেজেই ফিরে গিয়েছিল গ্রীষ্ম-বৈশাখী রাতে, তারা সবাই সত্যজিৎ রায়কে মনে রেখেছিল। গন্ধধূপের রাশি যা কিছু পাওয়া, ছেড়ে যাওয়া মনে রেখেছিল; তারা ...