সেবার ঘূর্ণিঝড় ‘আয়লা’ পেরিয়েছে ৬ মাস। সুন্দরবনের অজ-পাড়াগাঁয়ে চলেছেন লক্ষ্মী। অনেকটা পথ নৌকায়, কিছুটা ভ্যানে, তারপর মাথার ওপর চেপে দীর্ঘপথ। সাংবাদিক অভয় নাগ সে ছবি ধরেছিলেন। উঠোনে পৌঁছতেই গৃহিণী, কন্যা-সহ প্রতিবেশীরাও কাঁদছেন। লুটিয়ে পড়ছেন বিগ্রহের সামনে। লক্ষ্মী এলেন। মাটির ঘরের কোণে এরপর ঠায় দাঁড়িয়ে হবেন প্রেরণা-স্রোত। পয়মন্ত। দুঃখ-সুখের সাক্ষী। হবেন ...