Category: শারদসংখ্যা, ২০২৬ .

গড়িয়াহাট মোড়ের ফুটপাথে প্রায় চার দশক ধরে শাড়ির পসরা সাজিয়ে বসেন ষাটোর্ধ্ব নিখিলবাবু। মহালয়ার পরের এক রোদ-পড়ন্ত বিকেলে দোকানের সামনে দিয়ে বয়ে যাওয়া মানুষের স্রোতের দিকে তাকিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন তিনি। চারপাশে ক্রেতাদের থিকথিকে ভিড়, মাথার ওপর বাহারি আলোর তোরণ, মেগাফোনে ভেসে আসা চেনা পুজোর গানের কলি— দৃশ্যত সবই ...

ইতিহাস এক মজার জিনিস। নিজেকে পুনরাবৃত্ত করার প্রক্রিয়ায় ট্র্যাজেডি থেকে পরিহাসের বিষয় হয়ে ওঠে অনায়াসে। দু’শো বছর আগে এক দাড়িওয়ালা বুড়ো রিফিউজি ইতিহাসের এই ছক খোলসা করে দিয়েছিলেন আমাদের সামনে। বর্তমান বঙ্গের কুনাট্য রঙ্গ দেখতে দেখতে সেই রিফিউজির কথাই মনে পড়ছে বারবার। আরও এক মজা দেখুন, দু’শো বছর পরে পশ্চিমবঙ্গের ...

আসলে এই লেখাটা কিভাবে যে শুরু করা উচিত, বুঝতে পারছিনা। কারণ এখানে আমাকে আমার কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে। আমরা যারা পূর্বপুরুষের মাথায় একঝাঁক চন্দ্রবিন্দু নিয়ে ভূমিহারা হয়ে এই বাংলার মরুদ্যানে ক্যাকটাস দেখতে পেলাম, ফসিলস চিনলাম স্বজনের আর তারপর আরেকটু বড় হয়ে আমাদের লক্ষীছাড়া মহীনের ঘোড়াগুলি কার্তিকের জ্যোৎস্নার ...

খুব ছোট্ট বেলার পুজো মনে পড়ে না। তবে স্মৃতিরা যতদূর যায় তার সবটা জুড়েই মামারবাড়ি। দুর্গাপুজো, কালীপুজো, খ্রিস্টমাস সব উৎসব ই আমার জন্য মামারবাড়ি যাওয়ার বাহানা মাত্র ছিল। মনে আছে প্রাইমারি স্কুলে তখন চিঠি লেখা শেখানো হচ্ছে, আমার সব কটা চিঠি ই মামারবাড়ির ঠিকানায়, মনাদাদা এর জন্য। কবে, কোথায় যাবো, ...

নব্বই দশকের পরপরই কোকাকোলার এই বিজ্ঞাপনটি মুক্তি পেয়েছিল। আমরা তখন সবে সেকেন্ডারি, পেনসিল ছেড়ে পেন, প্রেম বলে একটা বস্তু হয় সেটা কুছ কুছ হোতা হ্যায় দেখে শিখেছি। এতদিন দুর্গাপুজো মানে ছিল নতুন জামা-জুতো, ভাই বোনের সাথে ঠাকুর দেখা, নিদেনপক্ষে পারিবারিক আত্মীয়রা। সেই প্রথম এই চলতি সমীকরণ ভেঙে গেল। স্কুলে সিনিয়র ...