উৎসব আলো আলো পথঘাট। উড়ো উড়ো বেলুন। রাস্তার পাশে রোল চাউমিন বিরিয়ানির সারি সারি দোকান৷ ম্যাচিং শাড়ি পাঞ্জাবি। নতুন জুতোর ফোস্কা। রুট ভুলে অটোর ছুটোছুটি, ভাড়া বেহিসেবি। বন্ধুদের রিইউনিয়ন৷ প্রেম৷ শ্যামল-সন্ধ্যার গান। হাওয়াই মিঠাই। নতুন জামায় ঘেমে-নেয়ে লম্বা লাইনে অপেক্ষা৷ ক্লান্ত পায়ে ফুটপাথে দুদণ্ড জিরিয়ে নিয়েই ফের শুরু হাঁটা৷ অষ্টমীতে ...
পুজো আসছে। ক্যালেন্ডারের পাতায় তারিখ যত এগিয়ে আসছে, ততই বাড়ি ফেরার একটা অদ্ভুত তাগিদ অনুভব করছি। যে শহরটাকে একদিন পিছনে ফেলে অন্য প্রদেশে কাজের খোঁজে বেরিয়ে পড়েছিলাম, সেই শহরটাই আজও বছরের একটা নির্দিষ্ট সময়ে আমাকে টেনে নিয়ে আসে। অথচ এই ফেরা শুধু বাড়ির জন্য নয়। কিছু মুখ, কিছু স্মৃতি, আর ...
গড়িয়াহাট মোড়ের ফুটপাথে প্রায় চার দশক ধরে শাড়ির পসরা সাজিয়ে বসেন ষাটোর্ধ্ব নিখিলবাবু। মহালয়ার পরের এক রোদ-পড়ন্ত বিকেলে দোকানের সামনে দিয়ে বয়ে যাওয়া মানুষের স্রোতের দিকে তাকিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন তিনি। চারপাশে ক্রেতাদের থিকথিকে ভিড়, মাথার ওপর বাহারি আলোর তোরণ, মেগাফোনে ভেসে আসা চেনা পুজোর গানের কলি— দৃশ্যত সবই ...
ইতিহাস এক মজার জিনিস। নিজেকে পুনরাবৃত্ত করার প্রক্রিয়ায় ট্র্যাজেডি থেকে পরিহাসের বিষয় হয়ে ওঠে অনায়াসে। দু’শো বছর আগে এক দাড়িওয়ালা বুড়ো রিফিউজি ইতিহাসের এই ছক খোলসা করে দিয়েছিলেন আমাদের সামনে। বর্তমান বঙ্গের কুনাট্য রঙ্গ দেখতে দেখতে সেই রিফিউজির কথাই মনে পড়ছে বারবার। আরও এক মজা দেখুন, দু’শো বছর পরে পশ্চিমবঙ্গের ...
আসলে এই লেখাটা কিভাবে যে শুরু করা উচিত, বুঝতে পারছিনা। কারণ এখানে আমাকে আমার কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে। আমরা যারা পূর্বপুরুষের মাথায় একঝাঁক চন্দ্রবিন্দু নিয়ে ভূমিহারা হয়ে এই বাংলার মরুদ্যানে ক্যাকটাস দেখতে পেলাম, ফসিলস চিনলাম স্বজনের আর তারপর আরেকটু বড় হয়ে আমাদের লক্ষীছাড়া মহীনের ঘোড়াগুলি কার্তিকের জ্যোৎস্নার ...
“শিবঠাকুরের আপন দেশে,আইন কানুন সর্বনেশে!’—ভারতের রাজধানী দিল্লির রাজনৈতিক পারদ গত কয়েক সপ্তাহ ধরে চরমে উঠেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একের পর এক রাজনৈতিক কর্মী, প্রতিবাদী মুখ এবং সাধারণ মানুষকে আইনি খাঁচায় বন্দি করা হচ্ছে, তা দেশের গণতান্ত্রিক কাঠামোর ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুতর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। বিরোধী মত এবং ...
খুব ছোট্ট বেলার পুজো মনে পড়ে না। তবে স্মৃতিরা যতদূর যায় তার সবটা জুড়েই মামারবাড়ি। দুর্গাপুজো, কালীপুজো, খ্রিস্টমাস সব উৎসব ই আমার জন্য মামারবাড়ি যাওয়ার বাহানা মাত্র ছিল। মনে আছে প্রাইমারি স্কুলে তখন চিঠি লেখা শেখানো হচ্ছে, আমার সব কটা চিঠি ই মামারবাড়ির ঠিকানায়, মনাদাদা এর জন্য। কবে, কোথায় যাবো, ...
নব্বই দশকের পরপরই কোকাকোলার এই বিজ্ঞাপনটি মুক্তি পেয়েছিল। আমরা তখন সবে সেকেন্ডারি, পেনসিল ছেড়ে পেন, প্রেম বলে একটা বস্তু হয় সেটা কুছ কুছ হোতা হ্যায় দেখে শিখেছি। এতদিন দুর্গাপুজো মানে ছিল নতুন জামা-জুতো, ভাই বোনের সাথে ঠাকুর দেখা, নিদেনপক্ষে পারিবারিক আত্মীয়রা। সেই প্রথম এই চলতি সমীকরণ ভেঙে গেল। স্কুলে সিনিয়র ...
বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবে পেরিয়েছে। সংসদে ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী – সবাই খুশি! পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেন ‘দুর্গা’। তৎকালীন বিরোধী দলনেতা , ভারতীয় জনসঙ্ঘের অটলবিহারী বাজপেয়ী তাঁকে ‘অভিনব দুর্গা’ সম্বোধন করেছিলেন। মহিলা প্রধানমন্ত্রী ‘দুর্গা’ হতে আপত্তি জানালেন। মাঝে অবশ্য বিতর্ক হয়েছিল বিস্তর। সিপিআই-সাংসদ এস এ দাঙ্গে আপত্তি ...
সময়টা আশির দশকের মাঝামাঝি। আমরা তখন একাদশ শ্রেণি, আমরা তখন কলেজ। শিখে গেছি ক্লাস ফাঁকি দিয়ে আসানসোলের সমস্ত সিনেমা হলে সঠিক সময়ে পৌঁছে যেতে। ছারপোকা কবলিত চেয়ারে আমাদের তিনঘন্টার স্বপ্নবিলাস জারি থাকছে। একদিন বন্ধু এসে জানাল পাড়ার চিত্রা সিনেমা হলে একটা ফাটাফাটি সিনেমা এসেছে, নাম ‘আজ কি আওয়াজ’। হিরো রাজ ...