Kolkata’s crisis of people on footpaths: ফ্যাশন নাকি দায়! কেন স্বাধীনতার ৮০তে পা দিয়েও ওদের ঘর নেই? কেন ফুটপাতে থাকতে হয়? বিস্তারে জানতে চোখ রাখুন HOW-এর ইউটিউব চ্যানেলে।
কলকাতায় গৃহহীনদের জন্যে শেল্টার হোমের শুরুয়াত করা হয় ২০১০ সাল থেকে। ২০১৩ সালে কেন্দ্রীয় সরকারের এক যোজনা অনুযায়ী কেন্দ্র সরকার ৬০% এবং রাজ্য সরকার ৪০% মদদ করে নিরাশ্রয়দের আবাস দেওয়ার ব্যবস্থা করেন। যদিও এই আশ্রয়স্থানগুলোতে শুধু গৃহহীনরাই নয়, ঘর থেকে উচ্ছেদ হয়ে যাওয়া মানুষেরাও আশ্রয় গ্রহন করে। প্রশ্ন উঠছে, এত ব্যবস্থাপনার পরেও কিভাবে কলকাতার মত বড় শহরের বুকে আজও মাত্র ১০ টি আশ্রয়স্থল? সম্প্রতি তেমনই এক আশ্রয়কেন্দ্র আনান্দবাজার’কে এক সাক্ষাৎকারে জানায় যে, তাদের সরকারি নিদান বন্ধ হয়ে আছে আজ প্রায় ১১ মাস। সেই আশ্রয়স্থানের বাসিন্দারা কালই ঘরছাড়া হয়ে যাবেনা তা কেই বা বলতে পারে!
অনেক মানুষেরাই মন্তব্য করে, গৃহহীনদের আশ্রয় দেওয়া সত্ত্বেও তারা নাকি ফিরে আসে ফুটপাতেই। আদতেই কি তাই? যাদের মাথার ওপর সামান্য ছাদটুকু নেই, তাঁদের বাচ্চার জন্যে গরম দুধের পরিমানই চোখে ঠেকছে অনেকের। আমরা কি ভুলে গেছি মানুষ হতে?
পুরো লেখা পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।