আন্দোলনের জয়, ককরোচদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

২ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

গত প্রায় ১ মাস ধরে চলমান আন্দোলনের জেরে অবশেষে সুর নরম প্রশাসনের। ককরোচদের দাবি মেনে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস, এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে। সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও, সিজেপির দাবি ছিল শিক্ষামন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে, সোশ্যাল মিডিয়ায় ইস্তফা পত্র প্রকাশ করে ধর্মেন্দ্র প্রধান জানান, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত।  দেশের যুবশক্তিই আসল শক্তি।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিলেন সরকারের দুই শীর্ষ মন্ত্রী, জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। শনিবার ছিল তৃতীয় দফার বৈঠকের কথা। ককরোচরা নিজেদের দাবিতে অনড় ছিলেন। অবেশেষে তৃতীয় দফা বৈঠকের আগেই আন্দোলনকারীদের দাবি মেনে নিল কেন্দ্র ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী।   

আন্দোলনের বেনজির জয়। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে সরকার বিরোধি আন্দোলন হয়েছে, কিন্তু ইস্তফার নজির নেই। অরাজনৈতিক একটি দলের প্রবল আন্দোলনের চাপের মুখে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী। সিজেপির মূল দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এছাড়া আরও দুই দাবি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা যাবে না আইনি পদক্ষেপ, এবং নিট ভিকটিমদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আরও দুই দাবি আগেই মেনে নেওয়া হয়েছিল, তবে মূল দাবি নিয়ে শনিবার ৩টের সময় আলোচনার কথা ছিল। কিন্তু তার আগেই মেনে নেওয়া হল দাবি।  

ধর্মেন্দ্র জানিয়েছেন, গত ৩ মে নিটের পরীক্ষায় যে দুর্নীতির কথা সামনে এসেছে তার দায় প্রথম থেকেই নিয়ে আসছেন তিনি। তাঁর কথায়, আন্দোলনের নামে দেশবিরোধী শক্তিগুলি যাতে তার সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যাতে অটুট থাকে তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

অন্যান্য প্রতিবেদন.