আশাকর্মীদের ‘ধমক’ চন্দনা বাউড়ির! অনুব্রত জমানার থ্রেট কালচার মনে করাচ্ছেন BJP বিধায়িকা? ভোটের আগেই ফর্ম ফিলাপ, প্রতিশ্রুতির তিন হাজার! আজও সকলে অন্নপূর্ণা ভান্ডার পায়নি কেন? Delay in teacher recruitment west bengal ২৬ হাজার শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময় চাইছে রাজ্য ও এসএসসি সাংবাদিক সম্মেলন, শেখ হাসিনা ফের খবরে! তারেক নাকি হাসিনা? কী ভাবছে দিল্লী? ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা?

তিলোত্তমার ভিসেরা বদলের গুরুতর অভিযোগ, মুখবন্ধ খামে CBI-কে ‘নথি’ দেওয়ার নির্দেশ

৭০ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

রাজ্যে পালা বদলের পরেই নতুন করে খুলেছে আর জি কর মামলার ফাইল। ঘটনার পরেই পূর্বতন সরকারের নির্দেশে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। সম্প্রতি অভয়ার পরিবার অভিযোগ করেছিল, তাঁদের কাছে বেলগাছিয়ার রাজ্য ফরেন্সিক ল্যাবের প্রাক্তন আধিকারিকের নামে একটি চিঠি আসে। যেখানে তিলোত্তমার ভিসেরা বদল ও নষ্ট করার মতো গুরুতর অভিযোগ তোলা হয় রাজ্য ফরেন্সিক দফতরের বিরুদ্ধেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামও উল্লেখ করা হয় চিঠিতে। আরও অভিযোগ ছিল রাজ্য ফরেনসিক ল্যাব থেকে সেন্ট্রাল ল্যাবে যাওয়ার সময়েই পরিবর্তন করে দেওয়া হয়েছিল নমুনা।

এবার বেলগাছিয়ার রাজ্য ফরেন্সিক ল্যাবের তিন আধিকারিকদের বিরুদ্ধে ভিসেরা বদলের অভিযোগের সত্যতা যাচাই করতে নয়া নির্দেশ শিয়ালদহ আদালতের। তদন্তের স্বার্থে ওই চিঠির নথি মুখ বন্ধ খামে সিবিআইকে পাঠানোর নির্দেশ দিল আদালত।

অভয়ার মা বাবা

উল্লেখ্য, একই চিঠি পর পর দু’বার পাওয়ার দাবি করেছিল পরিবার। প্রথমে ১৬ মে এবং পরে ২৩ মে। অভয়ার বাবা সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘‘মে মাসে আমরা একটা চিঠি পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে সিবিআই-কে জানিয়েছি। কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি। সাত দিন পরে একই চিঠি আবার আসে। তাতে লেখা আছে, ভিসেরা রিপোর্ট বিকৃত করা হয়েছে। কারা করেছে, কার নির্দেশে করা হয়েছে, সব লেখা আছে। সিবিআই-কে জানিয়েছি। এখন আমরা আদালতে এসেছি। নিশ্চয়ই সিবিআই প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’’

অন্যান্য প্রতিবেদন.