12
রবীন্দ্রনাথ লিখেছিলেন, “স্বদেশেরে চাও যদি তার ঊর্ধ্বে ওঠো, কোরো না দেশের কাছে মানুষেরে ছোটো।” মানচিত্র নয়, আমরা আদতে সেই দেশটারই খোঁজ করছি। যাঁরা হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছেন মানব সভ্যতাকে, যাঁরা বোধশক্তিহীন মানুষের সামনে রোজ নিজেকে পোড়ান। জানি এই কাজ সহজ নয়। মানি আমরা হয়ত এই বিশালতার মাঝে কিছু বাক্য রেখে যাব, কিংবা যাব না। ছুঁড়ে দিয়ে যাব কিছু বক্তব্য, কিংবা পারব না। তবু সেই পৃথিবী—কবির ভাষ্য ধার করেই ফের বলি, ‘আমরা সবাই রাজা’। তুমি আমার চাইতে আলাদা কিছু নও।















