বড় হওয়া ভাল, ভাল হওয়া আরও বড়…আজ মুখোমুখি দুই প্রজন্ম মেসি-ইয়ামাল

৪ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

‘তোমার হল শুরু, আমার হল সারা…’ সম্ভবত আজ ম্যাচ শেষের পর এইটুকুই লামিনেকে বলে যাবেন লিও। নিউ ইয়র্কের নিউ জার্সিতে মেট লাইফ স্টেডিয়ামে আজ স্পেন বনাম আর্জেন্টিনার মহারণ (Spain Vs Argentina)। সোনায় মোড়া কাপের লড়াইতে, বিশ্বজয়ের লড়াইতে মাঠে নামবে দুই দল। চারটে তারার খোঁজে খেলতে নামবে মেসিরা, অন্যদিকে দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্পেনের চোখে৷ দুই দলের দুই মহাতারকা লামিনে ইয়ামাল এবং লিওনেল মেসি। একজনের জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনাল ম্যাচ আরেকজনের সম্ভবত শেষ।

ইউরো ও কোপা চ্যাম্পিয়নরা খেলবে বিশ্বজয়ের লক্ষ্যে। আজকের ফাইনালে কারা এগিয়ে, কারা পিছিয়ের উত্তর খোঁজা একটু কঠিন। টক্কর হবে সমানে সমানে। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দেশ এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ৬ টি করে ম্যাচে জয়ী, এবং ২টি ম্যাচ ড্র হয়েছে৷ আজকের ম্যাচ তাই এগিয়ে থাকার, এগিয়ে রাখার ম্যাচ।

আজ আর্জেন্টিনা বনাম স্পেন মহারণ

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ট্রেন্ড করছে। আজ থেকে ১৯ বছর আগের একটি ছবি। ইয়ামালকে স্নান করাচ্ছেন লিও মেসি। কোন জাদুকাঠির পরশ তিনি পাচ্ছেন তা বোঝার ক্ষমতা তখনও হয়নি ইয়ামালের, আর মেসিও জানেন না তিনিও ছুঁয়ে আছেন আগামীর এক জাদুকরকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে খালি চোখে এই ছবিকে ‘বানানো’ই মনে হবে৷ কিন্তু আসলে গল্পের মতো হলেও এই ছবি সত্যি। একটি ক্যালেন্ডারের শ্যুটে তোলা ১৯ বছর আগের ওই ছবিটি ফুটবল বিশ্বের কাছে রূপকথার মতো হলেও, বাস্তবের মাঠে তাঁরাই প্রতিপক্ষ।

মেসি এবং খুদে ইয়ামাল

বিশ্বকাপের ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিপক্ষর পিঠ চাপড়ে দিলেন স্বয়ং লিও। অস্বীকার করলেন না ইয়ামালের প্রতিভা৷ ১৯ বছরের ইয়ামালের সম্পর্কে কায়মনোবাক্যে ৩৯-এর মেসির স্বীকারোক্তি, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্ব ফুটবলের বড় তারকা। তার বয়স মাত্র ১৯, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে’, তবে লিও এও জানিয়েছেন আজকের ম্যাচটায় দেশের কাছে, তাঁর কাছে ইয়ামালরা প্রতিপক্ষই৷ দুই দলই অপ্রতিরোধ্য থেকে ফাইনাল অবধি উঠে এসেছে। পুরো বিশ্বকাপে একটি মাত্র গোল হজম করেছে স্পেন। তাই এই বিশ্বজয়ের লড়াইয়ে এক ইঞ্চি জমিও যে ছাড়া থাকবে না সেকথা স্পষ্ট। স্পেনের জমাট রক্ষণ বনাম আর্জেন্টিনার স্ট্র‍্যাটেজির দিকেই তাকিয়ে গোটা বিশ্ব৷ ‘ওয়ান লাস্ট ডান্সের’ অপেক্ষায় মেসির অনুগামীরা। শেষ ম্যাচটিও অপ্রতিরোধ্য থাকার লড়াই দুই দলেরই। ৩৯ বছর বয়সী মেসির সম্ভাব্য বিদায়কে ঘিরে মন কেমন আর্জেন্টিনার ভক্তদের। তৃতীয় হওয়ার দৌড়ে নেমে ইতিমধ্যেই মেসির গোলের রেকর্ড ভেঙেছেন এমবাপে৷ সেই ক্ষতয় প্রলেপ লাগাতে কি পারবেন মেসিরা? নাকি দ্বিতীয় তারা ছিনিয়ে আনবে স্পেন? অপেক্ষায় ফুটবল বিশ্ব।

অন্যান্য প্রতিবেদন.