২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেলেন। বয়স হয়েছিল আটাত্তর। অথচ তাঁর মৃত্যুর চোদ্দ বছর পরেও কলকাতার কোথাও একটি সাতাশ বছরের বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে। তার বয়স বাড়েনি। চাকরি হয়নি। সংসারের হিসাবও মেলেনি। ছেলেটির নাম নীললোহিত। আজ তাকে খুঁজতে বেরোলে বিপদে পড়তে হবে। আধার কার্ডে তার ঠিকানা নেই। ...