সেখ সামাদের এতিমখানায় তৈরি হয়েছিল ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।’ ২০০৭-এর ৫ই জানুয়ারি। কমিটির পতাকার রঙও ঠিক হয়েছিল আলাপ আলোচনার ভিত্তিতে— কালো।নন্দীগ্রাম-১নং ব্লক অফিসের কাছেই সামাদের সেই এতিমখানা। সামাদ ঘোরতর তৃণমূল সমর্থক ছিলেন। তাঁর এতিমখানাতেই নন্দীগ্রামে তৎকালীন সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই করতে কমিটির পাশাপাশি পতাকার রঙও ঠিক হয়েছিল। আন্দোলনকে নির্দিষ্ট ...