“-আমরা গয়া জেলায় বাস করি।-ভারতবর্ষের নাম শুনেছ?ভানুমতী মাথা নাড়িয়া জানাইল সে শোনে নাই। কখনও কোথাও যায় নাই চকমকিটোলা ছাড়িয়া। ভারতবর্ষ কোন দিকে?” আরণ্যকের পটভূমি বিহারের পূর্ণিয়া জেলার অন্তগর্ত লবটুলিয়া জঙ্গল। আপাতদৃষ্টিতে এটি নদীর তীরবর্তী এক নির্জন, দুর্গম বন্য প্রান্তর।কিন্তু, এই লবটুলিয়া আসলে আপামর ভারতবর্ষেরই একটি সংক্ষিপ্ত মূর্ত চিত্র। ভারতের গ্রামীণ ...