“মানুষ যা হচ্ছে হবে, মানুষের যা হবার নয়”- পরিবর্তনের বাংলার শিক্ষাঙ্গন আজ এক গভীর ও অন্ধকার সংকটের মুখোমুখি। কখনো যাদবপুর কখনো SRFTI- বাংলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বারবার নেমে আসছে আক্রমণ৷ কলকাতার প্রখ্যাত মুক্তমনা ফিল্ম ইনস্টিটিউট—সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর ক্যাম্পাসে সম্প্রতি যে নক্কারজনক হিংসাত্মক ঘটনা ঘটে গেল তা আরও ...
রাজ্য সরকারের সাম্প্রতিক একটি নির্দেশিকাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শিক্ষামহল ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইউডাইস প্লাস (UDISE+) পোর্টালে প্রকাশিত সাম্প্রতিক তথ্যানুযায়ী, রাজ্যে চার হাজারের বেশি এমন সরকারি বিদ্যালয় রয়েছে যেখানে একজনও ছাত্রছাত্রী নেই। এই প্রেক্ষাপটে, নবান্নের পক্ষ থেকে সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে ওই শূন্য স্কুলগুলির ...
কিছু খবর কেবল খবর নয়, কিছু খবর আমাদের সময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। পশ্চিমবঙ্গের বিএড কলেজগুলিকে ঘিরে সাম্প্রতিক পরিদর্শন এবং তার পর উঠে আসা নানা তথ্য আমার কাছে ঠিক তেমনই এক আয়না। সেই আয়নায় শুধু কয়েকশো প্রতিষ্ঠানের পরিকাঠামোগত দুর্বলতা বা প্রশাসনিক অনিয়মের ছবি ধরা পড়ছে না; ধরা পড়ছে শিক্ষক তৈরির ...