ভারতের বাংলা ভাষাকে বাংলাদেশের বাংলা থেকে আলাদা করে দেখানোর প্রচেষ্টায় শাসক দল বিজেপি কার্যত একটি নতুন ভাষার নাম চালু করেছে— ‘বাংলাদেশি’। এমনই বিতর্কের সূত্রপাত হয়েছে দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে।বাংলা ভারতের দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা এবং সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ২২টি স্বীকৃত ভাষার অন্যতম। ভারতে প্রায় ১০ কোটি এবং ...