ইস্কুল বাড়ির গায়ে ঝুলছে একটা জীর্ণ মানচিত্র৷ বঙ্গোপসাগর থেকে তলার দিকের অংশটা ছিঁড়ে গেছে ৷ দেখলে মনে হয় যেন খাবলা মেরে টেনে নিয়ে গেছে কোনো ইঁদুর জাতীয় প্রাণী৷ এই ইস্কুলবাড়ির পাশ দিয়ে বইছে রুগ্ন নদী৷ দূরে ছড়ানো ছিটানো কিছু ঘর৷ লোনা দেওয়াল, টিনের চাল৷ দেওয়ালের কারুকার্যে প্রতি বর্ষায় ধ্বসে যাওয়ার ...