সাংবাদিক সম্মেলন, শেখ হাসিনা ফের খবরে! তারেক নাকি হাসিনা? কী ভাবছে দিল্লী? ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে

‘শোনও তুমি কি আমার হবে?’ এম্পায়ার স্টেট বিল্ডিয়ের চূড়ায় প্রেম নিবেদন, পুরোই সাজানো?

২৫ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

এতক্ষণে সকলেই নিশ্চিত দেখে ফেলেছে সেই ভিডিও। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ভালবাসার কথা সোচ্চারে বলে এক যুগল। হাতে তাঁদের শান্তির বার্তা, কালো পতাকায় লেখা ব্রিটিশ রাজনীতিবিদ উইলিয়াম গ্ল্যাডস্টোনের একটি উক্তি ‘When the power of love beats the love of power, The world knows peace’… কালো পোশাকে প্রায় ১৫০০ ফিট উপরে উঠে প্রেমিকাকে প্রেম নিবেদন করেন ওই যুবক। এরপর আকাশকে সাক্ষী রেখে সারেন বাগদান। ঠোঁটে রাখেন ঠোঁট। আর এই সম্পূর্ণ ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

রাশিয়ার মস্কোর বাসিন্দা ইভান বিয়ারকাস এবং অ্যাঞ্জেলা নিকোলাউ-এর এই সাহসী পদক্ষেপে তাজ্জব নেট দুনিয়া। তবে চূড়া থেকে নেমে আসার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করে নিউ ইয়র্কের পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটাল ওই যুগল, তা নিয়েও জল্পনা চলছিল বিস্তর।

পরে যা জানা যায়, তা যেকোনও থ্রিলারের থেকে কম নয়। যুগলের এই পরিকল্পনা একদিনের নয়। ঘটনার আগেরদিন সাধারণ পর্যটকদের মতোই ওই বিল্ডিং-এ ঢুকে তারা লুকিয়ে ছিলেন। এরপর ভোররাতে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা ১০৪ তলায় ওঠেন। দুটো তালা ভেঙে, ব্রডকাস্ট অ্যান্টেনার বিপজ্জনক জায়গায় পৌঁছে যান।

দুঃসাহসিক এই প্রেম নিবেদন দেখে যখন গোটা দুনিয়া আবেগে ভাসছে, তখনই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ওই প্রেম প্রস্তাব নাকি পুরোটাই সাজানো ‘নাটক’, এমনই দাবি করেছেন স্বয়ং অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ। সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘ওদের বিয়ে আগেই হয়ে গিয়েছে, ওটা ছিল কেবল একটা পারফরম্যান্স ছিল’। তাঁদের নামে একাধিক ধারায় দায়ের হয় মামলা। তবে এই ঘটনা সাজানো হলেও মিথ্যে তো নয়। যুগলকে শর্ত সাপেক্ষ মুক্তি দিয়েছে আদালত। আদালত থেকে বেরিয়ে একে অপরের হাত ধরে ফের চুম্বন করে তাঁরা।

অন্যান্য প্রতিবেদন.