বিশ্বকাপের পরেও খেলতে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo)। বিশ্বকাপ (FIFA world Cup 2036) থেকে বিদায়ের পর, পর্তুগাল (Portugal ) তরকার অবসরের জল্পনা আরও বাড়ছিলো। এর মধ্যেই জানা গেল কবে পর্তুগালের হয়ে পরের ম্যাচ খেলতে পারেন ৪১ বছর বয়সী তারকা?
ফের কবে দেখা যাবে তারকাকে?
Goal.com-এর মোয়াতাজ এলগামাল একজন পর্তুগিজ এজেন্টের সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪শে সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের ম্যাচে সিআর সেভেন পর্তুগালের হয়ে আরও একবার মাঠে নামবেন ।

এখনই ফুটবল ছাড়ছেন না রোনাল্ডো
এটা নিশ্চিত যে সমস্ত ধরণের ফুটবল থেকে অবসর এখনই নিচ্ছেন না রোনাল্ডো। আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে গেলেও, ক্লাব ফুটবল তিনি খেলবেন। সৌদি প্রো লিগের দল আল-নাসরের সঙ্গে এই অভিজ্ঞ খেলোয়াড়ের চুক্তি ২০২৭ সালের ৩০শে জুন পর্যন্ত রয়েছে, চুক্তি শেষ হওয়ার সময় তাঁর বয়স হবে ৪২ বছর।
রোনাল্ডো তাঁর পুরো ক্যারিয়ার জুড়েই একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন, তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে আল-নাসরের হয়ে তিনি ম্যাচ প্রতি প্রায় একটি করে গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ ম্যাচে তিনি ১২৩টি গোল করার পাশাপাশি ২৪টি অ্যাসিস্ট করেছেন।

লক্ষ্য ১০০০ গোল
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আল-নাসর, জুভেন্টাস, স্পোর্টিং লিসবন এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে মোট ১,৩২৪ ম্যাচে এই পর্তুগিজ খেলোয়াড়ের গোল সংখ্যা ৯৭০। গত মরসুমে ক্লাবের হয়ে ৩৭ ম্যাচে ৩০ গোল করেছেন। অর্থাৎ এই ভাবে পরের মরসুমেও পারফর্ম করলে ১০০০ গোল করা খুব কঠিন হবে না । ক্লাবে তাঁর আশেপাশে প্রচুর প্লে মেকার আছেন। ফলে গোল পেতে সমস্যা হবে না। রোনাল্ডোর দুই পাশে রয়েছেন কিংসলে কোমান, সাদিও মানে এবং জোয়াও ফেলিক্স। ফলে তাঁর সুযোগ পেতে সমস্যা হবে না বলেই আশা করা যায়।

