আশাকর্মীদের ‘ধমক’ চন্দনা বাউড়ির! অনুব্রত জমানার থ্রেট কালচার মনে করাচ্ছেন BJP বিধায়িকা? ভোটের আগেই ফর্ম ফিলাপ, প্রতিশ্রুতির তিন হাজার! আজও সকলে অন্নপূর্ণা ভান্ডার পায়নি কেন? Delay in teacher recruitment west bengal ২৬ হাজার শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময় চাইছে রাজ্য ও এসএসসি সাংবাদিক সম্মেলন, শেখ হাসিনা ফের খবরে! তারেক নাকি হাসিনা? কী ভাবছে দিল্লী? ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা?

বারুইপুরে ওই একই এলাকায় ফের দেহ উদ্ধার, ফের চাঞ্চল্য

৪১ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে অনতিদূরেই ফের একটি দেহ উদ্ধার হয় পুকুর থেকেই। নাবালিকার দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেহ মেলে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় জওয়ানরাও।  

এই ঘটনার সঙ্গে নাবালিকার মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত দেহ শনাক্ত করতে পারেনি এলাকাবাসীরা। তবে পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে বারুইপুর এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। 

তবে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে অনতিদূরে আবার এই দেহ মেলায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। একাধিক প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। জানা গিয়েছে , নাবালিকার মৃত্যুতদন্তে সার্চ অপারেশন চালাতে গিয়েই এই দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফে।

অন্যান্য প্রতিবেদন.