ক্ষুব্ধ মথুরায় ‘রণংদেহি বাঁকাশ্যাম’, বাগেশ্বর ধীরেন্দ্রই ‘কংস’

২১ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

বধ-মেলা। শ্রীকৃষ্ণের কংস-বধ উপলক্ষে কৃষ্ণধাম মথুরায় শ্রীকৃষ্ণ মহোৎসবের অংশ হিসেবে এই বিশেষ উৎসব পালিত হয়। উৎসবে থাকে প্রসেশন। স্থানীয় ভাষায় ‘ঝাঁকি’। এ বছর সেই ঝাঁকিতে বের হল কৃষ্ণের ‘ধীরেন্দ্র-বধ’-এর ছবি। মধ্যপ্রদেশের ছাতারপুরের বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর আচার্য ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীকে কংস বানানোর এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

মাথুর চতুর্বেদ পরিষদের ট্যাবলোতে ‘কংস’ ধীরেন্দ্র শাস্ত্রী

রামকথা চলাকালীন মধ্যপ্রদেশের শিবপুরে বাগেশ্বর-বাবা ধীরেন্দ্র শাস্ত্রী রাম ও কৃষ্ণের মধ্যে তুলনা করে, শ্রীকৃষ্ণকে ‘বাঁকা’ বলেছেন। এতেই বিতর্কের সূত্রপাত। মথুরার এই কংস বধের ছবি সামনে আসতে, স্থানীয় সাধু-সন্ন্যাসী ও ভক্তরা নতুন করে বাগেশ্বর-বাবাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। মথুরার চতুর্বেদ পরিষদের অধ্যক্ষ রাজন পাঠক বলেন, – ‘শ্রীকৃষ্ণ সর্বজনশ্রদ্ধেয়। তাই, স্রেফ ক্ষমা চাওয়াই যথেষ্ট না। মথুরায় এই পোস্টার তার প্রমাণ।’

বৃহস্পতিবার চতুর্বেদী সমাজ এই কংস বধ মেলার আয়োজন করে। এই আয়োজনে বিশাল প্রসেশন বা ঝাঁকি বের হয়। যা মথুরা শহর প্রদক্ষিণ করে।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.