Day: নভেম্বর ১২, ২০২৬ .

রাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য কেবল মার্কিন রাজনীতিকেই প্রভাবিত করেনি, বরং এটি ইউরোপের প্রগতিশীল ও মধ্যপন্থি বাম রাজনৈতিক শক্তিগুলোর সামনেও নতুন আশার সঞ্চার করেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তির প্রাক্কালে মহাদেশীয় রাজনীতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক স্থবিরতা, উগ্র ডানপন্থার প্রবল উত্থান এবং সাধারণ মানুষের জীবন ...

​ভারতের সর্বোচ্চ নামী প্রযুক্তিবিদ্যা ও গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত ইন্ডিয়ান ইন্সটিটিউড অব টেকনোলজি (আইআইটি)। সম্প্রতি সেখানকার এবং কিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে খাদ্য ও মেস সংস্কৃতি ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক৷ আইআইটি বোম্বে, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব জম্মুর মতো প্রতিষ্ঠানে উঠে এসেছে আমিষ খাবার নিষিদ্ধ করা, আলাদা বসার জায়গা ...

​গত ৩৫ বছরে পৃথিবীর ৪২ কোটি হেক্টর বনভূমি ভ্যানিশ। ২০১৫ থেকে ২০২৫, এই ১০ বছরে, প্রতি বছর ১,০৯,০০০ বর্গকিলোমিটার বনাঞ্চল কমে গেছে। পৃথিবীর স্থলভাগের মাত্র ৩২% এখন জঙ্গল। রাষ্ট্রগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে গাছ কাটার। বিশ্বব্যাপী বন ধ্বংসের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বাণিজ্যিক কৃষিকাজের। পাম অয়েল বা সয়াবিনের জন্য জমি ...

সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হিংসা এবং বিদ্বেষমূলক অপরাধ নিয়ে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (APCR)- সাম্প্রতিক একটি রিপোর্ট পেশ করেছে৷ যা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত হয়েছে ৩২২টি ঘৃণামূলক অপরাধ এবং ৫৪ জনের মৃত্যুর ...

সম্প্রতি সামনে এসেছে বিট্টু তবাহি বামে এক তরুণের ভিডিও৷ যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷ মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করতে গিয়ে তরুণ পরিবেশকর্মী বিট্টু তবাহি (সুরেন্দ্র সিংহ চৌধরী) মারাত্মক চর্মরোগে আক্রান্ত৷ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে মধ্যপ্রদেশের আজনার নদীর আবর্জনা একা হাতে পরিষ্কার করা শুরু করেন ২১ বছর বয়সি বিট্টু তবাহি। নদীটি ...