পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রূপান্তরকামীদের (ট্রান্সজেন্ডার) নিয়ে ‘বৃহন্নলা ব্রিগেড’ গঠনের একটি সরকারি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পৌরসভার বকেয়া সম্পত্তি কর আদায় এবং ট্রাফিক সিগন্যালে জনসচেতনতা বৃদ্ধি করা। পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের পৌরসভাগুলিতে বকেয়া সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে তীব্র কর্মী-সংকট ...
সুমিত বাবু, একটি বিষয় অত্যন্ত বিনীতভাবে বলতে চাই।‘হিজড়া’ শব্দটি দক্ষিণ এশিয়ার একটি ঐতিহাসিক ও সামাজিক সম্প্রদায়ের পরিচয়। কিন্তু প্রত্যেক রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার মানুষের পরিচয় এই একটি শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মানুষের আত্মপরিচয় কী হবে, সেটা তাঁর নিজের সিদ্ধান্ত এবং সেই পরিচয়কে সম্মান করাই আমাদের সকলের দায়িত্ব। আমি একজন রূপান্তরিত ...
আজকের আধুনিক বিশ্বে খেলাধুলা কেবল বিনোদনের গণ্ডিতে আবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে অধিকার, অন্তর্ভুক্তি এবং সামাজিক ন্যায়ের এক শক্তিশালী রাজনৈতিক মঞ্চ। বিবিসি বাংলা-র পরিবেশিত একটি বিশেষ সাক্ষাৎকারে উঠে আসা ট্রান্সজেন্ডার ক্রিকেটার আনায়া বাঙ্গারের গল্প কেবল এক ব্যক্তির ২২ গজে ফেরার লড়াই নয়, এটি বিশ্ব ক্রীড়া রাজনীতির এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের ...