স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে একবিংশ শতকের তৃতীয় দশকে এসেও বাংলার রাজনীতিতে ঐতিহাসিক চরিত্রদের মূল্যায়ন ও তাদের উত্তরাধিকার নিয়ে সংঘাত থামছে না। আগস্ট মাস, কদিন পরেই স্বাধীনতা দিবস৷ এরই মাঝে বীরভূমের রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত একটি রাস্তার নাম পরিবর্তন করে ‘শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ করার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ঝড় উঠেছে ...