শহরের দক্ষিণপ্রান্তের ব্যস্ততম মোড়ের সন্ধে। এক বিরাট উন্মত্ত ‘মব’ এসে আছড়ে ভাঙছে বিরাট নিয়ন ফ্লেক্স। যাতে লেখা—‘আমার ভালোবাসার শহর কলকাতা’। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, ওই আগ্রাসী ভীড়ের উত্তেজক শ্লোগান—“ভাঙ, অক্ষরগুলো ভাঙ”। কী আশ্চর্য! অক্ষরগুলো তো বাংলা ভাষার। পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে মাত্রই চব্বিশ ঘণ্টা আগে। তখনও নতুন মন্ত্রীসভা শপথও নেয়নি। ভারতীয় ...
প্রত্যাশামতোই নেপালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ল রাষ্ট্রীয় স্বতন্ত্র দল। গতবছর সেপ্টেম্বর মাসে নেপালে সরকার-বিরোধী গণ-অভ্যুত্থানের পর যখন কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল)-এর নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি ওলি সাময়িকভাবে দেশ ছাড়তে বাধ্য হলেন, কাঠমাণ্ডুর রাস্তার দখল নিয়েছিল নেপালের জেন-জি। জনপ্রিয় র্যাপ-শিল্পী থেকে রাজনীতির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠা সেদিনের জন-আন্দোলনের ...