সম্প্রতি প্রকাশিত সংবাদমাধ্যমের একটি তথ্য পশ্চিমবঙ্গের বীরভূমের পাঁচামী পাথর বলয়ের এক নির্মম ও করুণ বাস্তব চিত্র তুলে ধরেছে৷ এই অঞ্চলের স্কুলছুট শিশুরা পড়াশোনার পরিবর্তে বাবা-মায়ের সঙ্গে পাথর ভাঙার কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে। এটি নিছকই কিছু পরিবারের অর্থনৈতিক অনটনের ফল নয়, বরং এর পেছনে জড়িয়ে রয়েছে সরকারি শিক্ষা পরিকাঠামোর চরম ...