সাংবাদিক সম্মেলন, শেখ হাসিনা ফের খবরে! তারেক নাকি হাসিনা? কী ভাবছে দিল্লী? ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে

‘অসম এই অবহেলা মনে রাখবে’, শিল্পী নীলিম মোহন্তের আঁকা গ্রাফিতিতে বিতর্ক

৪৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

অসমের বন্যা পরিস্থিতি বিধ্বংসী আকার ধারণ করেছে। মৃত্যু মিছিল অব্যাহত। বাস্তুহারা কয়েক লক্ষ মানুষ। এই ভয়াবহ বন্যা পরিস্থিতির আবহেই এক প্রতিবাদী গ্রাফিতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অসমের বিখ্যাত গ্রাফিতি শিল্পী নীলিম মোহন্তের আঁকা একটি দেওয়াল চিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক এবং সামাজিক চর্চা।

নীলিম মোহন্তের আঁকা গ্রাফিতি

দেওয়াল সবসময়ই সাক্ষী থেকেছে ক্ষোভের বহিঃপ্রকাশের। দেওয়াল লিখন থেকে গ্রাফিতি আঁকা এসবই প্রতিবাদের ভাষা। অসমের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে সরকার ‘উদাসীন’ এই বার্তাই দিয়েছেন শিল্পী তাঁর গ্রাফিতির মাধ্যমে। সঙ্গে অবিলম্বে অসমের বন্যাকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণার আর্জিও জানিয়েছেন শিল্পী।

অসমের বন্যা পরিস্থিতি

এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যঙ্গচিত্র। যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর হাতে একটি কাপ তাতে লেখা ‘অসম ফ্লাডস’ পাশে লেখা ‘Declare it national Disaster’ ছবির আরেক দিকে লেখা ‘ফ্র‍্যান্ডস’। উল্লেখ্য, গত কয়েকদিন আগে নিট আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শব্দ দিয়েই একটি ভিডিও বার্তা শুরু করেছিলেন। তারপর থেকেই ভাইরাল এই ট্রেন্ড।

সোশ্যাল মিডিয়ায় এই ম্যুরালটি শেয়ার করে শিল্পী লেখেন, ‘মোদীজি অসম এই অবহেলা মনে রাখবে’। সঙ্গে অসম নিয়ে দ্রুত পদক্ষেপ করার আর্জিও জানান শিল্পী। তিনি বলেন, এই শিল্পকর্মটি বন্যাপীড়িত মানুষের কষ্ট এবং ক্ষোভের প্রতিফলন। প্রতিবছরের এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানান তিনি।

জল যন্ত্রণায় অসম

উল্লেখ্য, শিবসাগর জেলায় আরও দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করার পর এই মুহূর্তে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৮০। ৮ টি জেলা জুড়ে প্রায় ২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।বর্তমানে প্রায় ৭৫,৫০০-রও বেশি দুর্গত মানুষ ১১২টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। উদ্ধারকাজে সক্রিয়ভাবে নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী, NDRF, SDRF, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনকে। বন্যায় প্রায় ১৭,০০০ হেক্টরেরও বেশি ফসলি জমি জলের তলায় তলিয়ে গেছে। পাশাপাশি নদীর বাঁধ, সড়কপথ, সেতু ও অন্যান্য সরকারি পরিকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।  ​পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার বন্যাপীড়িত নাগরিকদের জন্য ঋণ পরিশোধে ৬ মাসের স্থগিতাদেশ ঘোষণা করেছে এবং ত্রাণ তৎপরতা চালানোর জন্য কেন্দ্রের কাছ থেকে বিশেষ অর্থ সাহায্যর অনুরোধ করেছে বলে খবর।

অন্যান্য প্রতিবেদন.