ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে রেখা পাত্রের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, শর্বরীর বিরুদ্ধে দোকান! তোলাবাজির TMC-BJP হয়?

২০০ গাড়ির রোড শো, ‘শের আয়া’ স্লোগান! ধর্ষণ মামলায় খালাস ব্রিজভূষণের গ্র‍্যান্ড ওয়েলকাম

১৪ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

২০২৩ সালে ভারতীয় কুস্তিগীরদের করা যৌন হেনস্থা মামলায় সদ্য বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন WFI প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং। আদালতের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রয়োজনীয় মানদণ্ডে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে- তাইই বেকসুর খালাস করা হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতিকে। ক্লিনচিট পাওয়ার পরেই ব্রিজভূষণ অযোধ্যায় পা রাখতেই তাঁকে বরণ করা হল বীরের সম্মানে। 

ব্রিজভূষণের রোড শো

বৃহস্পতিবার তাঁকে ঘিরে উত্তরপ্রদেশের গোন্ডায় এক্কেবারে সাজ সাজ রব দেখা গিয়েছিল। তাঁকে বরণ করতে ঢল নেমেছিল কর্মী সমর্থকদের। পুষ্পবৃষ্টি, বিরাট ফুলের মালা, ঢাক ঢোল পিটিয়ে ‘শের আয়া হ্যায়’ স্লোগান তোলা হল তাঁকে ঘিরে। বৃহস্পতিবার বিশেষ চাটার্ড বিমানে বিমান বন্দরে তিনি পা রাখতেই শুরু হয় উৎসব। 

তিনি হুডখোলা গাড়িতে চেপে অযোধ্যার বিখ্যাত হনুমানগড়ি মন্দিরের দিকে যাত্রা করেন। তাঁর রোড শো-তে যোগ দেয় অন্তত ২০০টি গাড়ি। এই সমগ্র পথে বাবা ব্রিজ ভূষণের সঙ্গেই ছিলেন গোন্ডা সদরের বিধায়ক প্রতীকভূষণ সিং। বিরাট গদা ঘোরাতে ঘোরাতে বাবার সমর্থনে হুডখোলা গাড়িতে মিছিল করেন প্রতীকভূষণ।  নন্দিনী নগর স্পোর্টস স্টেডিয়ামে তাঁকে ঘিরে আয়োজন করা হয়েছিল বিরাট র‍্যালির। ব্যবস্থা করা হয়েছিল গণভোজনের। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ৫০০ জন ব্রাহ্মণকে। 

উল্লেখ্য, ২০২৩ সালে একাধিক মহিলা কুস্তিগীর ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। বিষয়টি জাতীয় গুরুত্ব পায় যখন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে যোগ দেন। অভিযোগ ছিল,ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি থাকাকালীন সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে মহিলা কুস্তিগীরদের সঙ্গে যৌন হেনস্থা ও অনুপযুক্ত আচরণ করতেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, একাধিক বছরে বিভিন্ন সময়ে WFI-র কার্যালয়, জাতীয় প্রশিক্ষণ শিবির এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সফর চলাকালীন একাধিকবার যৌন হেনস্থার ঘটনা ঘটে।  কিন্তু তৎকালীন WFI প্রধানের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তবে প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্রিজ ভূষণ। 

ব্রিজভূষণকে পুষ্প সংবর্ধনা

২০২৬ সালের ৩ আগস্ট দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ তোমরকে এই মামলায় বেকসুর খালাস দেয়। প্রাক্তন বিজেপি সাংসদ খালাস পাওয়ার পর ফুলের তোড়া মালা দিয়ে বীরের সম্মানে তাঁকে বরণ করেন কর্মী সমর্থকেরা। রায় ঘোষণার পর ব্রিজভূষণ শরণ সিং আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বলেন বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা ছিল। 

অন্যান্য প্রতিবেদন.