ক্যাম্পাসে গ্রাফিতিতে চুনকাম ও রাষ্ট্রের ছায়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বন্ধ করে সার্বিক হোক নির্বাচন! তবেই সাপমুক্তি হবে পশ্চিমবঙ্গের? বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে মোদীর সঙ্গে ব্রেকফাস্ট! সায়নী, কাকলীরা আর জিতবেন? প্রতিবাদী মানেই ‘অ্যান্টিন্যাশনাল’ নয়, ভাগবতের কথা কি মাথায় রাখবে তথাকথিত ‘দেশভক্ত’রা? বাঁকিপুরের ঝাঁকি, সঙ্গে CJP! ঘুরে দাঁড়াতে পারবে BJP? গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা মোদী-শাহ’র CPIM থেকে BJP হয়ে তৃণমূল! বিরোধী হলেই কাদা-ডিম্ ছোঁড়ার রাজনীতি বাংলায়, কবে বদলাব আমরা? জমিতেও হিন্দু-মুসলমান? মুখ্যমন্ত্রীর ‘ল্যান্ড জিহাদ’ মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে রেখা পাত্রের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, শর্বরীর বিরুদ্ধে দোকান! তোলাবাজির TMC-BJP হয়?

এই কালি দিয়েই নয়া ভবিষ্যৎ লিখব : নেহা বোরা

৭০ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং কারচুপির বিরুদ্ধে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়েছিলেন ছাত্রনেত্রী নেহা বোরা। তিনি দিল্লির আন্দোলনের অন্যতম মুখ, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সর্বভারতীয় সভাপতি। শুক্রবার মিছিলে নেহাকে লক্ষ্য করে কালি ছোড়া হয়। দেশদ্রোহী স্লোগান তোলা হয় তাঁর বিরুদ্ধে। নেহার অভিযোগ, ‘RSS বিজেপি আশ্রিত গুন্ডারাই এক ঘটনা ঘটিয়েছে।’

ঝাড়খণ্ডের বিধানসভায় বাদল অধিবেশন শুরুর দিনে প্রায় এক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী বিধানসভার দিকে মিছিল শুরু করেন। শুক্রবার সকালে দিল্লি থেকে রাঁচি পৌঁছে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন নেহা। বীরসা চকের কাছে তিনি সহ আরও বেশ কিছু জন আন্দোলনকারীকে লক্ষ্য করে কালি ছোঁড়া হয় বলে অভিযোগ।

এই মিছিলে আইসা (AISA), এসএফআই (SFI), এআইএসএফ (AISF), ঝাড়খণ্ড জনাধিকার মহাসভা, মহিলা কর্মী এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের বিক্ষোভকারীরা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ শান্তিপূর্ণ মিছিলে দুষ্কৃতীরা ঢুকে নেহার দিকে কালি ছিটিয়ে দেয়।

নেহার ফেসবুক পোস্ট

কালি মেখেই আইসার নেত্রী বললেন, “দিল্লির আন্দোলনে আমি পেলেট বন্দুকের গুলি ও লাঠিচার্জের মুখে পড়েছি। কালি ছিটিয়ে আমাকে এভাবে ভয় দেখানো যাবে না।” এই কালি তার গর্ব। এই কালি দিয়েই নয়া ভবিষ্যৎ লেখার কথা বলেন নেহা। এই নেহাই দিল্লির আন্দোলনে নিট প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে অনশন করেছিলেন। দিল্লিতেও ককরোচ জনতা পার্টির নেতৃত্ব দীপকে-কে লক্ষ্য করে কালি ছোড়া হয়েছিল। তারপরেও আন্দোলন থেকে পিছু হঠেননি তাঁরা। এদিন নেহাও সেই একই বার্তা দিলেন।

অন্যান্য প্রতিবেদন.