আম আদমির কিস্তি বনাম শিল্পপতির হাজার কোটি টাকা মকুব: সুভাষ চন্দ্রের রায়ে প্রশ্নবিদ্ধ করপোরেট নীতি ক্রেনশক্তিতে উপড়ে গেলো নেহেরু মূর্তি;কংগ্রেস-বিজেপি-তৃণমূলের ত্রিমুখী তরজা ভারতের শেষ গ্রামে দুর্বিষহ জীবন, পদ্মা নদীর ছন্দেই বাঁচে ওরা! নেই হাসপাতাল, স্কুল, রোজগার! ভাতের বদলে কাফন? ১৯৫৯ সালের যে রক্তক্ষয়ী আন্দোলনে কেঁপেছিল রাইটার্স! আহমেদাবাদের স্টাডি সার্কেলে হামলা; নিষিদ্ধ আনা ফ্রাঙ্ক,মালালা ইউসুফজার! কেন বুদ্ধবাবু পারেননি তসলিমাকে নিরাপত্তা দিতে? কেন বিজেপি ফেরাল? কার দখলে বাংলার বিরোধী রাজনীতি? তৃণমূলের শেষে আশার আলো দেখছে CPIM? কার দখলে বাংলার বিরোধী রাজনীতি? তৃণমূলের শেষে আশার আলো দেখছে CPIM? ককরোচদের (CJP) আন্দোলনে জেরবার BJP! কোন পথে ঐতিহাসিক জয় প্রশান্ত কিশোরের?

বিনামূল্যের UPI পরিষেবায় ইতি? ২০০০ টাকার উপরের লেনদেনে গুনতে হবে MDR?

২০ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

৮ নভেম্বর, ২০১৬-র নোটবন্দির পর কেন্দ্রীয় সরকার ডিজিটাল লেনদেন বাড়াতে BHIM অ্যাপ, UPI, RuPay কার্ড, AEPS এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট ব্যবহারে জোর দেয়। ১১ এপ্রিল, ২০১৬-এ National Payments Corporation of India UPI (Unified Payments Interface) তৈরি করে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই এর ব্যবহার বাড়তে থাকে। একপ্রকার ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হয়ে যায় মানুষ।

সূত্রের খবর, এই মুহূর্তে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবস্থা কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। কেন্দ্র সরকার সংসদে Payment and Settlement Systems Act-এ সংশোধনী বিল পেশ করেছে। এর জেরে UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) আরোপ হতে পারে। বহু বছর ধরেই ব্যাংক, পেমেন্ট সংস্থা এবং ফিনটেক শিল্পের দাবি ছিল, ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও আরও সম্প্রসারণের জন্য UPI-তে নির্দিষ্ট MDR চালু করা হোক।

UPI-ই ভরসা

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে সংশোধনী বিল পেশ করেছেন, তাতে এখনই কোনও ধরনের অতিরিক্ত চার্জ আরোপ করা হচ্ছে না। MDR কীভাবে কার্যকর করা হবে, কত হারে ধার্য হবে এবং কোন কোন লেনদেনের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে এই বিষয়েও কোনও নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

প্রস্তাব অনুযায়ী, ₹২,০০০-এর বেশি মূল্যের UPI লেনদেনে ০.৩ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) ধার্য করা হতে পারে। তবে এই ফি সব ব্যবসায়ীর ক্ষেত্রে নয়; প্রাথমিকভাবে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ১.৫ কোটি টাকার বেশি, তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হতে পারে বলে আলোচনা চলছে। ফলে সাধারণ গ্রাহকদের সরাসরি অতিরিক্ত অর্থ গুনতে হবে—এমন সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বর্তমানের মতোই বিনামূল্যে UPI লেনদেনের ব্যবস্থা বহাল থাকতে পারে।

এখনও অবধি UPI-এর ক্ষেত্রে কোনোপ্রকার MDR ফি দিতে হয় না। ক্রেডিট কার্ডে হওয়া লেনদেনে ব্যবসায়ীদের প্রায় ১.৫ শতাংশ পর্যন্ত MDR দিতে হয়। ডেবিট কার্ডের ক্ষেত্রেও সামান্য মাত্রায় নেওয়া হয়। UPI-তে MDR না থাকায় এটি এতদিন ব্যবসায়ী ও গ্রাহক—উভয়ের কাছেই সবচেয়ে সাশ্রয়ী এবং জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম হিসেবে পরিচিত ছিল। তবে এই বিল আইনে পরিণত হলে পরবর্তীতে বড় পেমেন্টের ক্ষেত্রে MDR গুনতে হতে পারে।

অন্যান্য প্রতিবেদন.