উচ্চ মাধ্যমিকের একাদশ বা দ্বাদশ শ্রেণির সেমিস্টার পদ্ধতির ফলাফল প্রকাশের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ প্রশাসনিক অনুষ্ঠানের মঞ্চেই এবার প্রকাশ্যে এল চরম লোগো-বিভ্রাট। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণার ব্যানারে সংসদ-এর আসল লোগোর পাশাপাশি একটি বিকৃত ও অদ্ভুত লোগোর উপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দ্বাদশ ...