”তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে”—সম্প্রতি ‘বাগেশ্বর বাবা’ বা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণ ও শ্রীরাম—উভয়কেই হিন্দু সনাতন ধর্মের আরাধ্য ও বিষ্ণুর অবতার হিসেবে পূজা করা হয়। কিন্তু এদের তুলনামূলক অবমূল্যায়ন করে কোনো নির্দিষ্ট অবতারকে খর্ব করা ...