বাংলা ‘শাড়ি’ শব্দটির উৎপত্তি মূলত সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ‘শাটি’ (বা ‘সাটী’) শব্দ থেকে এসেছে শাড়ি। যার অর্থ এক ফালি কাপড়। কিন্তু এই এক ফালি কাপড়কেই শিল্পের পর্যায়ে নিয়ে যায় বাঙালি। বাংলার এই তাঁতের শাড়ির ইতিহাস ৫০০ বছরেরও বেশি পুরনো । ইবন বতুতার লেখায় বাংলার তাঁতের উল্লেখ মেলে। মোঘল আমল ...