অরিজিৎ থেকে নাসিরুদ্দিন, শিল্পা রাও থেকে সোনাক্ষী- শিক্ষার জন্য একজোট দেশ

৯ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

“The artist must elect to fight for freedom or for slavery.”

— Paul Robeson 

অর্থাৎ একজন শিল্পীকে বেছে নিতেই হবে তিনি স্বাধীনতার পক্ষে না দাসত্বের পক্ষে। 

রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ২০ জুলাই যন্তর-মন্তর থেকে সংসদ অভিযানের সময় পুলিশের নির্মম লাঠিচার্জ ও হিংসার ঘটনার পর একাধিক বলিউড তারকা প্রকাশ্যে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। অরিজিৎ সিং থেকে সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন শাহ থেকে হানি সিং- নীরবতা ভেঙে সরব হয়েছেন দেশের একগুচ্ছ শিল্পীরা। এই গণআন্দোলন নিয়ে কার কী মত? 

অরিজিৎ সিং : 

সোমবারের ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের উপর পুলিশের চড়াও হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গায়ক। টুইটারে অরিজিৎ লেখেন,“হ্যালো নেতা, মন্ত্রী! কী চলছে ভাই? নিজেদের কি ভগবান ভাবতে শুরু করেছেন?” সঙ্গে তিনি এও লেখেন “পরিবর্তনই একমাত্র চিরন্তন” 

অরিজিৎ-এর পোস্ট

শাবানা আজমি :

যন্তর-মন্তরে উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সংহতি জানান এবং পুলিশি হিংসার তীব্র নিন্দা করেন।

যন্তর-মন্তরে সাবানা আজমী

হানি সিং: 

জনপ্রিয় র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিং তাঁর আসন্ন কাজ ‘মুনলাইট’এর টিজার প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। যন্তর-মন্তরের আন্দোলন ও ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে ও ও তাঁর এই সিদ্ধান্ত। হানি সিং জানান, এমন সময়ে প্রচারের চেয়ে দেশের চলমান পরিস্থিতি ও প্রতিবাদী ছাত্র-যুবকদের কণ্ঠস্বর বেশি গুরুত্বপূর্ণ। তাই আপাতত টিজার প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছে।

হানি সিং-এর পোস্ট

সোনাক্ষী সিনহা : 

সোনাক্ষী সিনহা এই আন্দোলনের প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ভিডিও শেয়ার করে আন্দোলনের স্পিরিটকে স্যালুট জানিয়েছেন শত্রুঘ্ন কন্যা। সোনাক্ষী লেখেন, “২০ জুলাই অনেক মানুষের হাড় ভেঙেছে, আর ভেঙেছে গোটা দেশের হৃদয়। মনে রেখো।”

সোনাক্ষী সিনহা

নাসিরুদ্দিন শাহ :

সিজেপি-র সরকারি এক্স (X) হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ৭৬ বছর বয়সি এই অভিনেতা বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করে নাসিরুদ্দিন শাহ বলেন, তাদের আচরণ অনেকটাই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) সংস্থার মতো, যাদের বিরুদ্ধে অতীতে একাধিকবার অতিরিক্ত বলপ্রয়োগ ও বর্বরতার অভিযোগ উঠেছে।

নাসিরুদ্দিন শাহ

দিলজিৎ দোসাঞ্জ : 

গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ প্রকাশ্যে ককরোচ জনতা পার্টি (CJP)-র ব্যানারে আন্দোলনরত ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ছাত্রদের দাবি শোনা উচিত, আর সেই কথা বলার জন্য তাঁকে যদি আবারও ‘দেশবিরোধী’ তকমা দেওয়া হয়, তবুও তিনি পিছিয়ে আসবেন না। 

একই সঙ্গে ককরোচ জনতা পার্টি সহ ছাত্র-যুবদের এই আন্দোলনের পক্ষে সংহতি জানিয়েছেন গায়িকা শিল্পা রাও, অভিনেতা রিতেশ দেশমুখ , জেনেলিয়া দেশমুখ , হুমা কুরেশি , সোনু সুদ , প্রকাশ রাজ সহ একাধিক শিল্পীরা। 

অন্যান্য প্রতিবেদন.