১৯৮২ সালে সেনাবাহিনীতে যোগদান, ২০০৩ সালে অবসর। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ, যুদ্ধের আঘাতে এক কানের শ্রবণশক্তি হারিয়ে যায় এবং হাঁটুতে গুরুতর চোট লাগে। এত বছর দেশের সেবা করা এবং ভারতের জন্য যুদ্ধ করা সত্ত্বেও, বর্তমানে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর বাবা-মা ও ভাইয়েরা ভারতীয় নাগরিক এবং ১9৭১ সাল থেকেই তাঁদের সব নথিপত্র ঠিক আছে, কিন্তু সামান্য বানানের ভুল বা প্রশাসনিক ত্রুটির কারণে তিনি আজ নিজ দেশে ভোটাধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। দাউদ আলী সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। সম্পূর্ণ কথোপকথন রইল ভিডিয়োতে।








